সুন্দরবনের দস্যু করিম শরিফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, ০৪:০৭আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৪:০৭

অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের দস্যু করিম শরিফ বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের ঢাকার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বার্তায় শুক্রবার (১৮ এপ্রিল) রাতে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় দুর্ধর্ষ দস্যু করিম শরিফ বাহিনী দলবল নিয়ে অবস্থান করছে। পরে কোস্ট গার্ড মোংলা ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দস্যু দলটি বনের ভেতরে পালিয়ে যায়।

পরে ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু করিম শরীফ বাহিনীর সহযোগী আল আমিনকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা গুলি ও ছয় রাউন্ড ফাঁকা কার্তুজসহ আটক করা হয়। আটক আল আমিনকে জিজ্ঞাসাবাদ করে খুলনা থেকে পুলিশ এবং কোস্ট গার্ডের সমন্বয়ে করিম শরিফ বাহিনীর আরেক সহযোগী রেজাউল গাজী বাবুকে আটক করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দস্যু করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ দিয়ে সহযোগিতা করছে বলে জানা গেছে।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও অন্যান্য মালামালসহ আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের