বাংলাদেশের ভেতরে ঢুকে ৮ জেলেকে মারধর, দুটি নৌকা নিয়ে গেছে বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৫, ২১:৫৫ আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ২১:৫৫

সাতক্ষীরার সুন্দরবনসংলগ্ন সীমান্তবর্তী কালিন্দি নদীর উলোখালীর চর এলাকায় বাংলাদেশের সীমানার ভেতরে প্রবেশ করে বিএসএফ সদস্যরা একদল জেলের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের মারধর করে দুটি নৌকা ছিনিয়ে নিয়ে যায়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। হামলার শিকার জেলেরা জানান, তারা বৈধ পাস নিয়ে সেখানে মাছ ধরছিলেন।

ভুক্তভোগী শাহাদাৎ হোসেন জানান, তারা পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে অনুমতিপত্র (পাস) নিয়ে তিনটি নৌকায় ১২ জন জেলে চার দিন আগে মাছ ধরতে যান। মঙ্গলবার রাতে হঠাৎ দুটি স্পিডবোটে বিএসএফ সদস্যরা এসে তাদের ওপর হামলা চালায়। হামলার সময় জেলেরা প্রাণরক্ষায় বনের দিকে পালিয়ে যান। তারা জানান, জাল ফেলে গেলেও বিএসএফ সদস্যরা দুটি নৌকা নিয়ে চলে যায়।

জেলেরা জানান, প্রাণরক্ষায় তারা সুন্দরবনের ভেতর দিয়ে হেঁটে লোকালয়ের দিকে ফিরেছেন।

হামলার শিকার অন্য জেলেরা হলেন- সাতক্ষীরার শ্যামনগরের টেংরাখালী গ্রামের রমজান, শাহাজান, শাহাদাৎ, শাহাজান, আতাউর, আব্দুল, মানিকপুর গ্রামের কেরামত ও কৈখালীর নুর মোহাম্মদ।

রমজাননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু বলেন, হামলার শিকার জেলেদের মধ্যে ছয় জন তার এলাকার বাসিন্দা। বিএসএফ সদস্যরা জেলেদের তাড়িয়ে দেওয়ায় তারা হেঁটে ফিরে আসছেন। পরে স্থানীয়রা গিয়ে জাল উদ্ধারের চেষ্টা করবেন।

এ বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান বলেন, ‘এখনও কেউ বিষয়টি আমাদের জানায়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজিবি কৈখালী ক্যাম্পের সুবেদার আবু বক্কার জানান, স্থানীয় এক জনপ্রতিনিধি বিষয়টি তাদের জানিয়েছে। যেহেতু ঘটনাস্থল বয়ারসিং এলাকায়, তাই অভিযোগ জানাতে ভুক্তভোগীদের সেখানকার বিজিবি (রিভারাইন) ক্যাম্পে পাঠানো হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
জেলের জালে ধরা পড়লো ২৪ কেজি ওজনের এক মাছ
বোটের ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসছিলেন ৮ জেলে, উদ্ধার করলো কোস্ট গার্ড 
তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল হাতির শাবক, ৩ কিলোমিটার পিছু নিয়ে উদ্ধার
সর্বশেষ খবর
কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারিয়ে যাত্রা শুরু স্পেনের
কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারিয়ে যাত্রা শুরু স্পেনের
ইরানের হরমুজ প্রণালি খোলার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, নতুন হামলার ইঙ্গিত
ইরানের হরমুজ প্রণালি খোলার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, নতুন হামলার ইঙ্গিত
‘জুলাই থেকে বিএনপি শিক্ষা নেয়নি, তাই দলীয়করণ করছে’
‘জুলাই থেকে বিএনপি শিক্ষা নেয়নি, তাই দলীয়করণ করছে’
‘বদরুদ্দীন উমর ছিলেন মার্কস-এঙ্গেলস-লেনিনের যোগ্য শীষ্য’
‘বদরুদ্দীন উমর ছিলেন মার্কস-এঙ্গেলস-লেনিনের যোগ্য শীষ্য’
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?