ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গুলি, অস্ত্রসহ একজন গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৫, ১৮:২০আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৮:২০

ঢাকার আশুলিয়ায় একটি কার্টন তৈরির কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের দ্বন্দ্বের জেরে গুলি ছোড়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি অবৈধ বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন।

রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।

গ্রেফতার ব্যক্তির নাম জিয়া দেওয়ান (৪০)। তিনি আশুলিয়ার জিরাবো এলাকার আলী দেওয়ান নেওয়াজের ছেলে। শনিবার বিকালে গাজীপুরের পুবাইল থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা শাহীনুর কবির বলেন, ‘গত ১৭ এপ্রিল আশুলিয়ার জিরাবো এলাকার এস এ এস কার্টন কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় জিয়া ও মামুন গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে জিয়া দেওয়ান একটি অবৈধ পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছোড়েন। এরপর তিনি সেখান থেকে পালিয়ে যান। ঘটনার পর আশুলিয়া থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার বিকালে গাজীপুর জেলার পুবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে জিয়াকে গ্রেফতার করা হয়।

‘গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার জিরাবো এলাকার দেওয়ানবাড়ি পারিবারিক কবরস্থানের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।’

গ্রেফতারের পর রবিবার সাত দিনের রিমান্ড চেয়ে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান