টেকনাফে অপহরণকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, একজন গুলিবিদ্ধ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫, ২১:২২আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ২১:২২

কক্সবাজারের টেকনাফের মহেষখালী এলাকায় যৌথ বাহিনীর অভিযানের সময় অপহরণকারী দলের সঙ্গে গোলাগুলির ঘটনায় রফিক (২৭) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফের হোয়াইক্যং পশ্চিম মহেশখালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রফিক অপহরণকারী দলের একজন সক্রিয় সদস্য বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

ওসি বলেন, ‘‌সন্ধ্যায় ওই এলাকায় অপহরণকারী একটি দল অবস্থানের খবরে যৌথ বাহিনী সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে অপহরণকারীরা। একপর্যায়ে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এতে রফিক নামে এক অপহরণকারী গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে  কক্সবাজারে পাঠানো হয়। তার বুকের বাঁ পাশে গুলি লেগেছে। তার বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগে একাধিক মামলা রয়েছে।'

/এমএএ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী