অবৈধভাবে বালু উত্তোলনকারীদের আইনের আওতায় আনা হবে: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৫, ১৬:৪৫আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৬:৪৫

বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘পরিবেশ রক্ষায় কুমার নদসহ সব নদনদীকে বাঁচিয়ে রাখতে হবে। যারা অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে নদীর ক্ষতি করছে, নদী পাড়ের স্থাপনাকে হুমকিতে ফেলছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

শনিবার দুপুরে ‘এসো ভাই কুমার নদ বাঁচাই’ স্লোগানে কুমার নদকে রক্ষায় ফরিদপুরের সালথা উপজেলার বড়দিয়া বাজারে আয়োজিত সামাজিক আন্দোলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে এসব কথা বলেন তিনি।

এ সময় শামা ওবায়েদ রাতের আঁধারে কুমার নদ থেকে বালু উত্তোলনকারীদের হুঁশিয়ার করে প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ‘এরপর যদি কেউ অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করে, তাৎক্ষণিকভাবে তাদের আইনের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘মেগা মেগা প্রকল্পের নামে দুর্নীতি করা আওয়ামী লীগ পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা রয়ে গেছে। যারা নানা অপকর্মের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করে তুলছে।’

সালথা ও নগরকান্দা উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

/এমএএ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি