সিএনজি অটোরিকশায় ট্রাকের চাপায় দুই জন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৫, ১৫:৪৪ আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৫:৪৪

টাঙ্গাইলের মধুপুরে সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের চাপায় দুই জন নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার কাইতকাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজন এবং আজ রবিবার আরও একজন নিহত হন।

নিহতরা হলেন– ধনবাড়ীর পৌর এলাকার চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক হেলাল উদ্দিন (৫৫) এবং ধনবাড়ী কলেজপাড়ার আনোয়ার হোসেনের ছেলে ফরিদ হোসেন (৪০)।

স্থানীয়রা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি মধুপুর থেকে জামালপুর রোডের ধনবাড়ীর দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের চাপায় অটোরিকশাটি ছিটকে পড়ে। এতে অটোরিকশাচালক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত ফরিদ হোসেনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

মধুপুর থানার ওসি এমরানুল কবির জানান, দুর্ঘটনাস্থলে একজন ও অপরজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি