কর্ণফুলী নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ এপ্রিল ২০২৫, ১৫:২৪আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৫:২৪

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে মো. রাহাত খান (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (৩০ এপ্রিল) সকালে চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাহাত বহদ্দারহাট এলাকার মো. লিয়াকতের ছেলে এবং চান্দগাঁও সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলের সদস্য ছিল।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে স্কুলে গিয়েছিল রাহাত। ছুটির পর বন্ধুদের সঙ্গে বেরিয়ে আর বাসায় ফেরেনি। সকালে হামিদচর এলাকায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নদী থেকে ভাসমান অবস্থায় রাহাত খানের লাশটি উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করে।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৯ এপ্রিল স্কুল থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে যায় রাহাত। এরপর আর ফেরেনি। ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে সেটি ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে। পরিবার এখন পর্যন্ত কোনও অভিযোগ করেনি। বিষয়টি তদন্তাধীন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের