চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া দুই আসামির একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ এপ্রিল ২০২৫, ১৬:৩২আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৬:৩২

চট্টগ্রাম আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া দুই আসামির মধ্যে ইকবাল হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে নগরীর খুলশী থানাধীন ৮নং ওয়ার্ড তুলাতুলী রেললাইন সংলগ্ন কলোনির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যানে তোলার সময় ইকবাল হোসেন ও আনোয়ার হোসেন নামে দুই আসামি কৌশলে পালিয়ে যান।

গ্রেফতার ইকবাল লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান সিকদার পাড়া ৩নং ওয়ার্ডের বাসিন্দা  মো. ইউনুসের ছেলে।

এখনও পালিয়ে বেড়াচ্ছেন আনোয়ার হোসেন। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন কামাল উদ্দিনের ছেলে এবং মাদক মামলার আসামি।

পুলিশ জানিয়েছে, ইকবাল হোসেন হত্যা মামলার আসামি। গত ১৪ জানুয়ারি তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ১৪ জানুয়ারি তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। তখন থেকে ইকবাল কারাগারে ছিলেন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার চট্টগ্রাম আদালতে হাজিরা শেষে কারাগারে পাঠানোর সময় কৌশলে দুই আসামি পালিয়ে গেছে। এর মধ্যে একজনকে দশ ঘণ্টার মধ্যে নগরীর খুলশী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের