১ কোটি ২০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি
০৪ মে ২০২৫, ১৬:০৯আপডেট : ০৪ মে ২০২৫, ১৬:০৯

যশোরের শার্শার বাগআঁচড়া থেকে ১০টি স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।  রবিবার (৫ মে) দুপুর ১২টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।

পুলিশ জানায়, চেকপোস্ট ডিউটি পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি টহল দল বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে জিন্সপ্যান্টের পকেট থেকে এক কেজি ১৯২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি বিশ লাখ টাকা।

নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক পাচারকারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। স্বর্ণের চালানটি যশোর কাস্টমসের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সোয়া কেজি স্বর্ণ নিয়ে শাহজালাল বিমানবন্দরে এসে ধরা তরুণী
প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান
চোরাকারবারিদের ‘টার্গেট’ শাহজালাল, ৬ বছরে ৪৭০০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম