মেহেরপুরের সড়কে প্রাণ গেলো দুই জনের

মেহেরপুর প্রতিনিধি
০৬ মে ২০২৫, ২০:৫৩আপডেট : ০৬ মে ২০২৫, ২০:৫৩

মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান (১৪) এবং কাজিপুর গ্রামের আলী হোসেনের ছেলে তারেক আলী ওরফে সোহাগ (৩০)।

আহতরা হলেন– হিন্দা গ্রামের খাইরুল ইসলামের ছেলে সোহাগ (২৮) এবং উপজেলা পল্লী ব্যাংকের মাঠ সহকারী আমজাদ হোসেন (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তাফিজুর রহমান সাইকেল চালিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সে সময় একটি স্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বার তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে, দ্রুতগতিতে আসা দুটি মোটরসাইকেলের সংঘর্ষে চালক তারেক আলী ও সোহাগ এবং পেছনে থাকা আমজাদ হোসেন ছিটকে পড়ে গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারেক আলীর মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম