পঞ্চগড় সীমান্তে ১১ জনকে পুশ ইন, পরে বিজিবির হাতে আটক

পঞ্চগড় প্রতিনিধি
১৭ মে ২০২৫, ২১:০৭আপডেট : ১৭ মে ২০২৫, ২১:০৭

পঞ্চগড়ের বোদা উপজেলার পৃথক দুটি সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ নারী ও শিশুসহ ১১ জনকে পুশ ইন করেছে। বিজিবি সদস্যরা তাদের আটক করেছে। শনিবার (১৭ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াদ মুর্শেদ।

এর আগে শুক্রবার (১৬ মে) গভীর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত ওই ১১ জনকে আটক করা হয়।

বিজিবি জানায়, বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা এবং কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত এলাকা দিয়ে ভারতের বিএসএফ পুশইন করে। আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক। ভারতের বিভিন্ন প্রদেশে দীর্ঘদিন ধরে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভারতীয় পুলিশ আটক করে বিএসএফের হাতে হস্তান্তর করছে। এমন ১১ জনকে পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা ও ডানাকাটা সীমান্ত দিয়ে পুশইন করা হয়। স্থানীয়রা তাদের সীমান্ত এলাকায় ঘুরতে দেখে বিজিবি ক্যাম্পে খবর দিলে বিজিবি সদস্যরা আটক করেন।

পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, দীর্ঘদিন ধরে ভারতের অভ্যন্তরে বসবাস করে আসছিলেন তারা। গত ২ মে ভারতীয় পুলিশ তাদের ভারতের বোম্বে থেকে আটক করে। ১৭ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রেখে বিমান যোগে বাংলাদেশি মোট ১২৫ জনকে শিলিগুড়ির বাগডোগরা বিমান বন্দরে পৌঁছে দেয়। পরে বিএসএফ তাদের মধ্যে ১১ জনকে পঞ্চগড়ে পুশইন করে বলে জানা গেছে। পরে বিজিবি আটককৃতদের বোদা থানায় হস্তান্তর করে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।

এদিকে, পুশইনের ঘটনায় সীমান্ত এলাকায় টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি