পঞ্চগড় সীমান্তে আবারও ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি
০৫ জুলাই ২০২৫, ১৭:৪১আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৭:৪৫

পঞ্চগড়ে পৃথক দুটি সীমান্ত এলাকায় আবারও ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ। শনিবার ভোরে জেলার সদর উপজেলার অমরখানা এবং সিংরোড সীমান্ত দিয়ে পাঁচ জন নারী পাঁচ জন শিশু ও পাঁচ জন পুরুষকে পুশইন করা হয়। সকালে বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, শুক্রবার ভোরে নীলফামারী ৫৬ বিজিবি  ব্যাটালিয়নের আওতাধীন চাকলাহাট ইউনিয়নের সিংরোড বিওপির সীমান্ত পিলার ৭৬৪/১৯-এর খুনিয়াপাড়ায় ১০ জনকে ঠেলে দেয় বিএসএফ। একই সময়ে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের অমরখানা বিওপি এলাকার সীমান্ত পিলার ৭৪৩/৩ এস সংলগ্ন এলাকায় পাঁচ জনকে ঠেলে দেয় বিএসএফ। সকালে বোর্ডবাজার এবং খুনিয়াপাড়া থেকে বিজিবির টহল দল তাদের আটক করে। পরে দুপুরের দিকে পঞ্চগড় সদর থানায় আটককৃতদের হস্তান্তর করে বিজিবি।

পুলিশ বলছে, থানায় তাদের নাম-ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে। আপাতত তাদের পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদে রাখা হবে। সঠিক পরিচয় পাওয়ার পর আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, বিজিবি ১৫ জন বাংলাদেশি নাগরিককে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করেছে। তারা বাংলাদেশি নাগরিক কিনা যাচাই-বাছাই করা হচ্ছে। বাংলাদেশি নাগরিক হলে তাদের আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি