সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ২ জন

লক্ষ্মীপুর প্রতিনিধি
২০ মে ২০২৫, ১৭:০৭আপডেট : ২০ মে ২০২৫, ১৭:০৭

বাড়ি ফেরা হলো না স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম রফিক (৩৮) এবং ব্যবসায়ী ওসমান গনির (৫০)। সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে প্রাণ হারান তারা। দুজনেই ঢাকা থেকে কমলনগরের নিজ নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় আরও দুই জন আহত হয়েছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, মঙ্গলবার (২০ মে) ভোরে কমলনগর উপজেলার করইতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এবং কমলনগর উপজেলার চরফলকন গ্রামের নুরুল আমিনের ছেলে। অপর নিহত ওসমান একই উপজেলার কাদিরপণ্ডিতের হাট এলাকার হাজী নোয়াব আলীর ছেলে ও পেশায় মুরগি ব্যবসায়ী।

আহতরা হলেন– রিজভি চরফলকন গ্রামের ওমর ফারুকের ছেলে এবং আকাশ নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্বেচ্ছাসেবক দল নেতা রফিক বাড়ির উদ্দেশে ঢাকা থেকে বাসে এসে লক্ষ্মীপুরের ঝুমুর এলাকায় নামেন। সেখান থেকে সিএনজি অটোরিকশায় তিনিসহ অন্য যাত্রীরা কমলনগর উপজেলার হাজিরহাট রওনা দেন। পথে ঘটনাস্থল পৌঁছালে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। আহত অবস্থায় রফিকসহ তিন জনকে সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নিলে রফিককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর নিহত ওসমানও ঢাকা থেকে এসেছেন। তিনি একই সিএনজির যাত্রী ছিলেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, ‘দুর্ঘটনায় রফিক নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতাল আনা হয়েছে। হাসপাতাল আনার আগেই তিনি মারা গেছেন।’

কমলনগর থানার ওসি বলেন, ‘নিহতদের মধ্যে একজনের মরদেহ সদর হাসপাতালের মর্গে আছে। দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের