ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক হামিদুল হকের ব্যাংক হিসাব অবরুদ্ধ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জুলাই ২০২৫, ১৫:৪০আপডেট : ০৭ জুলাই ২০২৫, ২৩:১৩

দুর্নীতি দমন কমিশনে (দুদক) অনুসন্ধান চলমান থাকায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক হামিদুল হকের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (৭ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

তবে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছে, এসব ব্যাংক হিসাব ডিজিএফআইয়ের প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট। প্রতিষ্ঠানের নামে না হয়ে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠান প্রধানের নামে হওয়ায় ত্রুটির কারণে ঐ অ্যাকাউন্টগুলো ব্যক্তিগত অ্যাকাউন্ট হিসেবে অবরুদ্ধ হয়েছে।

দুদকের পক্ষে সহকারী পরিচালক নওশাদ আলী অবরুদ্ধের আবেদন করেন। 

আবেদনে বলা হয়েছে, অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মেজর জেনারেল (অব) হামিদুল হক ও তার স্বার্থসংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোতে জমাকৃত টাকা উত্তেলন, হস্তান্তর ও স্থানান্তর করার চেষ্টা করছেন মর্মে গোপনসূত্রে জানা যায়। সেজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অ্যাকাউন্টগুলো অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক। 

উল্লেখ্য, গত ২১ এপ্রিল প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক হামিদুল হক ও তার স্ত্রী নূছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
হত্যাচেষ্টা মামলায় ফের তিন দিনের রিমান্ডে আফজাল নাছের 
কারাকক্ষে মাথা ঘুরে পড়ে আহত সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ 
হত্যাচেষ্টা মামলায় ডিজিএফআই’র সাবেক পরিচালক তিনদিনের রিমান্ডে
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের