ঘরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২ জনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
২১ মে ২০২৫, ১৮:৩০আপডেট : ২১ মে ২০২৫, ১৮:৩০

নীলফামারী চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ফকিরপাড়ায় ঘরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ সাঈদ জানান, বুধবার (২১ মে) দুপুরের দিকে ওই ইউনিয়নের ফকিরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন– মোহাম্মদ বাবু (৬৩) ও শাবনা (২৯)।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুর রহিম জানান, গুরুতর আহত অবস্থায় বাবুর স্ত্রী ওয়াতোনকে (৫০) উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই পরিবারের সবাই মিলে বাড়ির নির্মাণকাজ করছিলেন। হঠাৎ করে বাঁশের খুঁটি লাগানোর সময় ঘরের একটি পুরনো বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায় তাদের ওপর। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবু ও তার ছেলের স্ত্রী শাবনা।

এ ঘটনায় প্রতিবেশীরা দলে দলে ওই বাড়িতে ছুটে আসছেন। এক পরিবারের দুই সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ওই ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম লালন বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। আমরা শোকাহত পরিবারের পাশে রয়েছি এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছি।’

খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন স্থানীয় জেলা প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। তারা ঘটনাটি খতিয়ে দেখছেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার আহ্বান জানিয়েছেন।

সদর থানার ওসি এসআর সাঈদ জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি