মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, দুই ব্যবসায়ী নিহত

রাজবাড়ী প্রতিনিধি
২১ মে ২০২৫, ১৮:৪৪ আপডেট : ২১ মে ২০২৫, ১৮:৪৪

রাজবাড়ীর পাংশায় বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– কুষ্টিয়ার খোকসা পৌরসভার কমলাপুর এলাকার কোরবান শেখ (৫৫); একই পৌরসভার অশোক কুমার রায় (৬০)। তারা পেশায় স্বর্ণ ব্যবসায়ী এবং একে অপরের প্রতিবেশী ছিলেন।

নিহতদের প্রতিবেশী বকুল হোসেন জানান, সকালে তারা একসঙ্গে পাংশা এলাকায় মহাজনের হালখাতার অনুষ্ঠানে গিয়েছিলেন। পরে বাড়ি ফেরার পথে মাছপাড়া বাসস্ট্যান্ডের অদূরে নওপাড়ায় পৌঁছালে মোটরসাইকেলে কুষ্টিয়া থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক ধাক্কা দেয়। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার ওসি মো. সালাউদ্দিন জানান, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। ট্রাকটি শনাক্তসহ চালককে আটকের চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি