খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরও ১৯ জনকে পুশ ইন

খাগড়াছড়ি প্রতিনিধি
২৬ মে ২০২৫, ১৫:৪৪আপডেট : ২৬ মে ২০২৫, ১৫:৪৪

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে নতুন করে ১৯ জনকে অবৈধভাবে পুশ ইন করা হয়েছে। সোমবার ভোরের দিকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশ করানো হয়।

পুশ ইন হওয়াদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাদের ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেফতার করে মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়।

স্থানীয় একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রগুলো বলছে, পুশ ইন হওয়া সবাই বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবি পাড়া স্কুলে অবস্থান করছেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম পুশ ইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যাদের জোরপূর্বক পুশ ইন করা হয়েছে তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেছেন, ‘পুশ ইন হওয়া সবাই স্থানীয় একটি বিদ্যালয়ে বিজিবির পাহারায় রয়েছে। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। বাংলাদেশি হলে তাদের নিজ নিজ জেলায় পাঠিয়ে দেওয়া হবে।’

এর আগে চলতি মাসে কয়েক দফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে শতাধিক ব্যক্তিকে পুশ ইন করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
সীমান্তে প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে 
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার