চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৭ জনকে পুশ ইন করেছে বিএসএফ

রাজশাহী প্রতিনিধি
২৭ মে ২০২৫, ২০:১৬আপডেট : ২৭ মে ২০২৫, ২০:১৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্তে ১৭ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। মঙ্গলবার (২৭ মে) সকালে বিভীষণ সীমান্তের লালমাটিয়া এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বিজিবির হাতে আটক হওয়া এসব নারী-পুরুষ ও শিশুকে গোমস্তাপুর থানায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে পুলিশ ও বিজিবি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিভীষণ সীমান্তের লালমাটিয়া এলাকা দিয়ে ভারতের ওপারের চিলারদাড়া এলাকা দিয়ে ১৭ জনকে পুশ ইন করে বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, পুশ ইনের শিকার নাগরিকরা সবাই বাংলাদেশি। ১০ থেকে ১২ বছর আগে তারা কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং সেখানে ইটের ভাটায় কাজ করতেন তারা। আটক ব্যক্তিদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন জানান, বিএসএফ আটক ব্যক্তিদের সীমান্তের এপারে বাংলাদেশে ঠেলে দেয়। পরে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করেছে। তারা এখন থানা হেফাজতে আছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী