চিকিৎসায় অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, অপারেশন থিয়েটার সিলগালা

জামালপুর প্রতিনিধি
২৬ মে ২০২৫, ১৮:৫২আপডেট : ২৬ মে ২০২৫, ১৮:৫২

জামালপুরে ‘দুবাই হাসপাতাল বিডি’ নামে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। সোমবার (২৬ মে) সকালে জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে ওই হাসপাতালে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৫ মে) সকালে প্রসবব্যথা নিয়ে জামালপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের রনি মিয়া তার স্ত্রী রিতুকে (২১) ওই হাসপাতালে ভর্তি করেন। ওইদিন বিকালের দিকে রিতু সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক মেয়েসন্তানের জন্ম দেন। রাতে ওই প্রসূতির খিচুনি শুরু হয়। সে সময় হাসপাতালে চিকিৎসক বা নার্স কেউ ছিলেন না। পরে আজ সকালে ওই হাসপাতালেই রিতুর মৃত্যু হয়। ঘটনার পর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ গা-ঢাকা দিয়েছে।

এই ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ করেন রোগীর স্বজনরা। মৃত রিতুর বড় ভাই লাবলু মন্ডল বলেন, ‘হাসপাতালে কোনও চিকিৎসক, নার্স এমনকি কোনও রোগীও ছিলেন না। সারারাত মৃত্যু যন্ত্রনায় ছটফট করে বিনা চিকিৎসায় আজ সকালে মৃত্যু হয় রিতুর। রিতুর মৃত্যুর পর হাসপাতালের এক কর্মচারী এসে বিষয়টি জানিয়ে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমার বোনের এটিই প্রথম সন্তান। রাতে হাসপাতালে কোনও ডাক্তার ও নার্স না থাকায় অবহেলায় আমার বোনের মৃত্যু হয়েছে।’ তিনি এর বিচার দাবি করেন।

সদর উপজেলার নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আ স ম আতিকুর রহমান জানান, পুলিশ মরদেহের সুরতহাল সংগ্রহ করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা বলেন, ‘সংবাদ পেয়ে হাসপাতালটি পরিদর্শন করেছি। এ সময় মালিকপক্ষের একজন ছাড়া কাউকে পাওয়া যায়নি। আপাতত অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হবে, তদন্ত সাপেক্ষে কারও কোনও গাফিলতি পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী