রাজশাহী নিউমার্কেট এলাকার থিম ওমর প্লাজায় আগুন

রাজশাহী প্রতিনিধি
২৭ মে ২০২৫, ১৭:২৩আপডেট : ২৭ মে ২০২৫, ১৭:২৩

রাজশাহী নিউমার্কেট এলাকায় সাবেক সংসদ সদস্য (এমপি) ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন থিম ওমর প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ভবনের সপ্তম তলায় একটি রেস্তোরাঁর কিচেন থেকে এ আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

অন্য ফ্লোরে আগুন ছড়িয়ে না পড়লেও ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে আগুন নেভাতে। এদিকে আগুনের ধোঁয়ায় ভেতরে আটকে পড়া তিন জন অসুস্থ হয়ে পড়লে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই তিন জন হলেন– ভবনের নিরাপত্তা প্রহরী মো. রনি (২৫) ও মো. হাসিব (২২) এবং নগরীর ছোটবনগ্রাম পশ্চিমপাড়ার বাসিন্দা মো. বাপ্পি (৪২)। তারা রামেক হাসপাতালের ৪২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান, ফুড প্যালেস নামে একটি রেস্তোরাঁর কিচেন থেকে আগুনের সূত্রপাত। আগুন অন্য ফ্লোরে না ছড়ালেও ধোঁয়ার কারণে নেভাতে বেগ পেতে হয়েছে। সদর স্টেশন ও বিশ্ববিদ্যালয় স্টেশনের ১২টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, ‘ভবনের ষষ্ঠ তলা পর্যন্ত মার্কেট, সপ্তম তলায় ফুডকোট। আর অষ্টম থেকে দশম তলা অ্যাপার্টমেন্ট। আগুন ছড়িয়ে পড়লে অনেক ক্ষয়ক্ষতি হতো। রেস্তোরাঁর অব্যবস্থাপনার কারণে আগুনের ঘটনাটি ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা সম্ভব হয়নি।’

/এমএএ/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি