জামালপুর থেকে ৪শ গরু নিয়ে ঢাকায় গেলো ক্যাটল স্পেশাল-১ ট্রেন

জামালপুর প্রতিনিধি
০২ জুন ২০২৫, ২১:৫৮ আপডেট : ০২ জুন ২০২৫, ২১:৫৮

জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ৪শ গরু নিয়ে যাত্রা করেছে ক্যাটল স্পেশাল-১ ট্রেন। সোমবার (২ জুন) বিকাল ৪টা ৪৫ মিনিটে ইসলামপুর বাজার রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি। এ বছর তিনটি ট্রেনে জামালপুর থেকে ঢাকায় গরু যাবে বলে জানিয়েছেন ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া।

ইসলামপুর রেল স্টেশন সূত্রে জানা গেছে, গত চার বছর ধরে কোরবানির গরু রাজধানীতে সহজে নেওয়ার লক্ষ্যে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস চালু করে রেলওয়ে কর্তৃপক্ষ। সেই ধারাবাহিকতায় এই বছরও ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হয়। আগে দুটি ট্রেন সার্ভিস ছিল। চাহিদা বেশি থাকায় এ বছর একটি বৃদ্ধি করে ক্যাটল স্পেশাল-১, ক্যাটল স্পেশাল-২ ও ক্যাটল স্পেশাল-৩ নামে তিনটি ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়াও সোমবার বিকাল ৫টায় ক্যাটল স্পেশাল-২ এবং মঙ্গলবার বিকাল ৫টায় ক্যাটল স্পেশাল-৩ ছেড়ে যাওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।

প্রতিটি ট্রেনে ২৫টি করে মোট ৭৫টি ওয়াগন বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ওয়াগনে ১৬টি করে মোট ১২শ’ গরু জামালপুরের ইসলামপুর থেকে রাজধানীতে যাবে। গরু প্রতি ৫শ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

গরু ব্যবসায়ী সুলতান মিয়া বলেন, ‘আগে ট্রাক, পিকআপ দিয়ে ঢাকায় গরু নিয়ে যেতাম। তখন ঢাকাতের ভয় থাকতো। বিভিন্ন হাটে জোর করে গরু নামিয়ে নিতো। ট্রেনে গরু নিয়ে যেতে কোনও ঝামেলা হয় না। চাঁদা দিতে হয় না। দুর্ঘটনার ভয়ও নেই।’

আরেক গরু ব্যবসায়ী কাদের মিয়া বলেন, ‘ট্রাকে গরু নিয়ে গেলে গরু অসুস্থ হয়ে পড়ে, রাস্তায় মারা যায়, ভাড়াও বেশি লাগে। ট্রেনে গরু নিয়ে গেলে টাকা লাগে মাত্র পাঁচশ টাকা। আর ঝামেলাও কম। গরু গোয়ালঘরে যেমন থাকে ট্রেনেও সেইভাবেই থাকে।’

ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান, ইতোমধ্যে ক্যাটল স্পেশাল-১ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। প্রতিটি ওয়াগনের জন্য ৮ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। চাহিদা থাকায় এ বছর একটি ট্রেন বাড়োনো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ফিনল্যান্ডের ‘সান্তা ক্লজ এক্সপ্রেস’ ট্রেনের কেবিনেই ব্যক্তিগত বাথরুম, ভাড়া কত?
দুর্গাপূজা উপলক্ষে চলবে তিন জোড়া বিশেষ ট্রেন
বিনা টিকিটে ভ্রমণ, পরে চিরকুটে ৩০ টাকা দিয়ে যা লিখলেন যাত্রী
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার