এখনও উদ্ধার হয়নি টেকনাফে অপহরণের শিকার ৫ জন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৪ জুন ২০২৫, ২০:২৭আপডেট : ০৪ জুন ২০২৫, ২০:২৭

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর পাহাড়ি সড়কে অপহৃত পাঁচ জনকে উদ্ধার করতে গহিন পাহাড়ে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করে র‌্যাব-১৫-এর একটি দল। তবে এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি।

মঙ্গলবার (৩ জুন) সকালে হোয়াইক্যং-শামলাপুর সড়ক দিয়ে বাহারছড়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে চালকসহ পাঁচ জনকে সড়কের মাঝপথ থেকে অপহরণ করে নিয়ে যায় একদল অস্ত্রধারী ডাকাত। অপহৃতদের মধ্যে চার জন রোহিঙ্গা।

এ বিষয়ে র‌্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, ‘অপহৃতদের উদ্ধারে এবং অপহরণকারীদের গ্রেফতারে অভিযান চালানো হয়েছে, তবে কাউকে আটক বা উদ্ধার করা সম্ভব হয়নি।’ এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা বলেন, ‘অপহৃতদের উদ্ধারের আমরা যৌথ অভিযান চালিয়ে যাচ্ছি। অপহৃতদের উদ্ধারের চেষ্টা চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের