সাংবাদিক শাহজাহান খানের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
১১ জুন ২০২৫, ২২:৩৫আপডেট : ১১ জুন ২০২৫, ২২:৩৫

না ফেরার দেশে চলে গেলেন মাদারীপুরের বর্ষিয়ান সাংবাদিক শাহজাহান খান (৭৬)। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এসেছে জেলার সাংবাদিকদের মাঝে।

জানা যায়, শাহজাহান খান দীর্ঘ ৫৫ বছর সাংবাদিকতা পেশায় ছিলেন। ১৯৭০ সালে দৈনিক চিত্রালী পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা পেশায় আসেন শাহজাহান খান। এরপর একটানা দীর্ঘ ৪০ বছর দৈনিক ইত্তেফাকের মাদারীপুর জেলা সংবাদদাতা হিসেবে কাজ করেন তিনি। দীর্ঘদিন মাদারীপুর প্রেসক্লাবের সভাপতির দায়িত্বে ছিলেন। ক্যানসারে আক্রান্ত হয়ে কয়েক দফা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন এই সাংবাদিক। শেষমেষ গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ভর্তি করা হয় ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানকার আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে শাহজাহান খান তিন ভাই, ৫ বোন ও স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন জেলার সাংবাদিকরা।

বুধবার বাদ জোহর মাদারীপুর পৌরসভার ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে শহরের পানিছত্র এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আশেপাশের অঞ্চল ফরিদপুর ও শরীয়তপুর থেকে আগত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মাদারীপুরের সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস বলেন, ‘মাদারীপুর জেলায় সিনিয়র সাংবাদিক শাহজাহান ভাইয়ের মৃত্যু মেনে নেওয়া কঠিন। তার কাছ থেকে জেলার অনেক সাংবাদিক জ্ঞানমূলক চর্চা ও পরামর্শসহ অনেক কিছু শিখেছেন। তার মধ্যে কোনও রাগ বা অভিমান ছিল না। তিনি সবাইকে স্নেহ ও ভালোবাসা দিয়ে হাসিখুশি রাখতেন। শাহজাহান ভাই হাসিখুশি মানুষ ছিলেন। তার পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই।’

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম