প্যারোলে মুক্তি পেয়ে মায়ের মরদেহের পাশে সাংবাদিক রুপা-শাকিল

ময়মনসিংহ প্রতিনিধি
১১ জুন ২০২৫, ২৩:১৪আপডেট : ১১ জুন ২০২৫, ২৩:১৪

গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক সাংবাদিক ফারজানা রুপা প্যারোলে মুক্তি পেয়ে শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখেন। সঙ্গে ছিলেন প্যারোলে মুক্তি পাওয়া তার স্বামী সাংবাদিক সাংবাদিক শাকিল আহমেদ।

সাংবাদিক ফারজানা রুপার মা ও শাকিল আহমদের শাশুড়ি হোসনে আরা বেগম মঙ্গলবার রাতে ময়মনসিংহ নগরীর সেহরা ধোপাখলা এলাকার নিজ বাসভবনে মারা যান (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সাংবাদিক দম্পতিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। বুধবার (১১ জুন) বিকালে মুক্তি পেয়ে এই সাংবাদিক দম্পতি পুলিশ পাহারায় ময়মনসিংহ সদরের ঘাগড়া দাঁড়িয়াকান্দা গ্রামের বাড়িতে এসে মায়ের দাফনের শেষ আনুষ্ঠানিকতায় যোগ দেন। বুধবার রাতে তারা মায়ের লাশ দেখার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় সাংবাদিক দম্পতি ও আত্মীয়-স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এরপর বুধবার রাতেই রুপা ও শাকিলকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি