করোনা সংক্রমণ রোধে মোংলা বন্দরে বিশেষ সতর্কতা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
১৩ জুন ২০২৫, ১৬:০৫আপডেট : ১৩ জুন ২০২৫, ১৬:০৫

আবারও করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় বাগেরহাটে মোংলা বন্দরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। শুক্রবার (১৩ জুন) সকাল থেকে বন্দর জেটির প্রধান গেটে বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি। বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার।

এ ছাড়া বন্দরে আসা বিদেশি বাণিজ্যিক জাহাজের নাবিক ও বন্দরে কর্মরত শ্রমিকদের জন্য থার্মাল স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। এ ভাইরাসের প্রতিরোধে বিদেশি জাহাজের নাবিকদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান বলেন, ‘সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মোংলা বন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্দর জেটিতে প্রবেশে হ্যান্ড স্যানিটাইজ ব্যবহার, তাপমাত্রা পরীক্ষা ও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া আগামী ১৫ জুন অফিস খুলছে, সেক্ষেত্রে সবাইকে করোনার বিধিনিষেধ মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ’

তিনি আরও জানান, বন্দর হাসপাতাল থেকেও সর্তকতা জারি করা হয়েছে। কারও মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে হাসপাতালের বিশেষ দুটি নম্বরে যোগাযোগ করতে বলে হয়েছে। বর্তমানে মোংলা বন্দরে আমদানি-রফতানি একেবারেই স্বাভাবিক রয়েছে। জেটিতে লোডিং-আনলোডিং হচ্ছে। আমদানি রফতানিকারকরা বন্দরে আসছেন তাদের পণ্য লোড-আনলোড করার জন্য।

এ ছাড়াও বন্দরের ফেয়ারওয়েসহ বিভিন্ন পয়েন্টে থাকা বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ স্বাভাবিক রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
চট্টগ্রাম ও মোংলা বন্দরজ্বালানি সংকটে পণ্য খালাস করতে পারছে না লাইটার জাহাজ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী