মোটরসাইকেলকে চাপা দিয়ে আধা কিলোমিটার নিয়ে গেলো বাস, নিহত ২

নীলফামারী প্রতিনিধি
১৮ জুন ২০২৫, ১৬:০০আপডেট : ১৮ জুন ২০২৫, ১৬:০০

নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নূর ইসলাম (৪৮) ও মাসুদ হোসেন (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৮ জুন) সকালে ইটভাটার কাজ শেষ করে ওই দুজন মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় শ্যামলী পরিবহনের কোচের চাপায় দুর্ঘটনাটি ঘটে। তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত দুজনের মধ্যে নূর ইসলামের বাড়ি সৈয়দপুর উপজেলার কুজিপুকুর গ্রামে। তার বাবার নাম আব্দুল গফুর। তিনি ইটভাটায় নৈশপ্রহরীর কাজ করেন।

অপরজন মাসুদ হোসেনের বাড়ি একই উপজেলার দলুয়া মুন্সিপাড়া গ্রামে। তার বাবার নাম বুদারু মামুদ। তিনি ইটভাটায় ফায়ারম্যানের কাজ করেন। 

এলাকাবাসী জানান, মোটরসাইকেলে সৈয়দপুর-রংপুর মহাসড়কে আসার সময় কলাবাগান এলাকায় শ্যামলী পরিবহনের একটি কোচ মোটরসাইকেলকে চাপা দিয়ে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা নূর ও মাসুদ ঘটনাস্থলেই মারা যান। 

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩
বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪
সর্বশেষ খবর
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি