জামালপুরে ইউপি সদস্যকে হত্যা

জামালপুর প্রতিনিধি
২৯ জুন ২০২৫, ২২:০৪ আপডেট : ২৯ জুন ২০২৫, ২২:০৪

জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা নদীর দুর্গম চর কুলকান্দি ইউনিয়নে জিগাতলা গ্রামের ইউপি সদস্য আব্দুর রহিমকে (৫০) দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার দিবাগত মধ্যরাতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাকে ঘরের বাইরে নিয়ে আসে দুর্বৃত্তরা। এরপর দেশি অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

নিহত ইউপি সদস্য আব্দুর রহিম তিনি জিগাতলা গ্রামের তৈয়বুর খন্দকারের ছেলে।

কুলকান্দি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘আব্দুর রহিম ১নং ওয়ার্ড জিগাতলা গ্রামে দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কেন দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে জানি না। আব্দুর রহিমের হত্যার ঘটনায় গভীরভাবে শোকাহত আমরা। সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে ইসলামপুর থানার ওসি আ ফ ম আতিকুর রহমান জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে এসে ময়নাতদন্তের জন্য জামালপুর পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার