প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন অনু‌ষ্ঠিত হবে: ধর্ম উপদেষ্টা

বান্দরবান প্রতি‌নি‌ধি
০৫ জুলাই ২০২৫, ১৬:৪৮আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৬:৪৮

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘ইতোমধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি যে ঘোষণা দিয়েছেন সে অনুযায়ী নির্বাচন হবে। আমরা নিবার্চন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আর যখনই সরকার ঘোষণা করবে তখনই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শনিবার (০৫ জুলাই) সকালে বান্দরবান জেলা মুসলিম ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণকাজের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সদরের মেঘলা পর্যটন কেন্দ্রের পাশে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপদেষ্টা আরও বলেন, ‘মডেল মসজিদ নৈতিকতার বিকাশ এবং মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। মানুষ মসজিদমুখী হলে সমাজে অপরাধপ্রবণতা হ্রাস পায়। কোরআন শরিফেও আছে নামাজ মানুষকে অশ্লীলতা থেকে রক্ষা করে।’

অনুষ্ঠানে অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন– ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পৌরসভার প্রশাসক এস এম মঞ্জুরুল হক, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সেলিম উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে বান্দরবানের মেঘলা পর্যটন এলাকায় জেলা মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

/এমএএ/
সম্পর্কিত
এবারও সরকারি ব্যয়ে হজে যাওয়ার সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
কারাগারে বই ও ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে ধর্ম মন্ত্রণালয়
‘বায়তুল মোকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে’
সর্বশেষ খবর
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ