হবিগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০২৫, ২১:৫৯আপডেট : ০৭ জুলাই ২০২৫, ২১:৫৯

হবিগঞ্জের নবীগঞ্জ শহরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় টানা সাড়ে চার ঘণ্টাব্যাপী সংঘর্ষে একজন নিহত এবং প্রায় দেড় শতাধিক লোক আহত হয়েছেন। এ সময় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং কমপক্ষে ১০টি দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

সোমবার (৭ জুলাই) দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৬টা পর্যন্ত শহরের মধ্যবাজার, শেরপুর রোড ও হাসপাতাল সড়কজুড়ে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর এবং অগ্নিসংযোগ চলে।

নিহত ব্যক্তির নাম ফারুক মিয়া (৩৮)। তিনি পূর্ব তিমিরপুর গ্রামের আওয়াল মিয়ার ছেলে এবং পেশায় অ্যাম্বুলেন্স চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তিমিরপুর গ্রামের খরচু মিয়া তালুকদারের সঙ্গে ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি আশাহিদ আলী আশার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আশাহিদের পক্ষ নিয়ে আনমনু গ্রামবাসী তিমিরপুর গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ জড়ায়। এ ঘটনার শুক্রবার রাতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনার জের ধরে সোমবার দুপুরে তিমিরপুর ও চরগাঁও গ্রামের সঙ্গে সংঘর্ষে জড়ায় মৎস্যজীবী সম্প্রদায়ের আনমনু, রাজাবাদ, রাজনগর, কানাইপুর, নোয়াপাড়াসহ কয়েকটি গ্রাম। বিকাল সাড়ে ৬টা পর্যন্ত চলে সংঘর্ষ। এ ঘটনায় ফরুক মিয়া নামে একজন নিহত হন। অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের মধ্যে ২০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংঘাত চলাকালে বেসরকারি ইউনাইটেড হাসপাতালসহ প্রায় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকাল ৪টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শহর ও আশপাশের এলাকায় বাংলাদেশ দণ্ডবিধির ১৪৪ ধারা জারি করা হয়। এই ধারা অনুযায়ী, সন্ধ্যা থেকে আগামীকাল মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত জনসমাবেশ, মিছিল, জমায়েত, অস্ত্র বহন ও যেকোনও ধরনের সংঘাতমূলক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।

তবে ১৪৪ ধারা কার্যকর হওয়ার পরও কিছুক্ষণের জন্য সংঘর্ষ চলতে থাকে। পরে সন্ধ্যার পর বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্য যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশ টহল জোরদার করেছে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।

/এমএএ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি