শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৫, ০১:০৪আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০১:০৪

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে স্বস্তির জয় এসেছে। সিরিজেও টিকে আছে বাংলাদেশ। তাতে র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে একধাপ। এত ভালো খবরের মাঝে বাংলাদেশ শিবিরে অস্বস্তি। দলের অন্যতম ব্যাটার নাজমুল হোসেন শান্ত আছেন পর্যবেক্ষণে। শনিবার ম্যাচের মাঝে ফিল্ডিংয়ের সময় চোট পান তিনি। ফলে মঙ্গলবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। যদিও সংবাদ সম্মেলনে পারভেজ হোসেন ইমন জানিয়েছেন, শান্ত সুস্থ আছেন।

বাংলাদেশের ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি লাইনে ড্রাইভ দিতে গিয়ে পায়ের মাংস পেশীতে আঘাত পান শান্ত। জানুয়ারি মাসেও শান্ত একই ধরনের ইনজুরিতে পড়েছিলেন। তখন দীর্ঘ বিশ্রাম শেষে ফিরেছিলেন। শনিবার চোট পাওয়ার পর আর মাঠে নামেননি। তাতেই শঙ্কা জাগে শান্তর চোট নিয়ে। 

তবে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে থাকার পর শান্ত ভালো আছেন। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে শান্তকে নিয়ে পারভেজ হোসেন বলেছেন, ‘শান্ত ভাই এখন পর্যন্ত ভালো আছে, আলহামদুল্লিলাহ।’
 
সিরিজে এখন ১-১ সমতা, এমন অবস্থায় শান্তর থাকা না-থাকা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন দেখার অপেক্ষা গুরুত্বপূর্ণ ম্যাচে শান্তর সার্ভিস পান কিনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম