চট্টগ্রামে আরও পাঁচ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ জুলাই ২০২৫, ১৬:০৮ আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৬:৫২

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামের ১১টি হাসপাতাল ও ল্যাবে ১০১ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে দুটি হাসপাতাল ও ল্যাবে পাঁচ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

বুধবার (৯ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আক্রান্ত পাঁচ জনের মধ্যে নগরীর শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১১ জনের পরীক্ষায় ৪ জন এবং চট্টগ্রাম এভারকেয়ার  হাসপাতালে ১১ জনের পরীক্ষায় একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের চার জন নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে চলতি বছরে এখন পর্যন্ত ১৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ২০ জন জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে শিশু ১, নারী ৯৬ ও পুরুষ ৯২ জন রয়েছেন। চট্টগ্রামে গত জুন মাসে করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন নারী।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১১টি হাসপাতালে ১০১ জনের পরীক্ষা হয়। এর মধ্যে দুটি হাসপাতালে পাঁচ জনের শরীরে করোনা শনাক্ত হয়। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
বছরের একটি মাস হাড়ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণের প্রস্তাব ডা. জুবাইদার
বছরের একটি মাস হাড়ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণের প্রস্তাব ডা. জুবাইদার
চল্লিশের কোঠায় সুস্থ থাকতে ১৬টি অভ্যাস
চল্লিশের কোঠায় সুস্থ থাকতে ১৬টি অভ্যাস
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশে মিললো যুবকের মরদেহ
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশে মিললো যুবকের মরদেহ
বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে শকুনের মত ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন
বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে শকুনের মত ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত