মির্জাপুর ক্যাডেট কলেজের শতভাগ শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫

টাঙ্গাইল প্রতিনিধি
১০ জুলাই ২০২৫, ১৮:০০ আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৮:০০

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ এবারও তাদের সাফল্য ধরে রেখেছে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল প্রকাশের পর ক্যাম্পাসে আনন্দ-উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।

এ বছর প্রতিষ্ঠান থেকে ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ৪৪ জন অর্জন করেছে গোল্ডেন জিপিএ-৫।

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এসএম ফয়সল বলেন, ‘এটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা আনন্দিত যে বরাবরের মতো এবারও সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আশা করি, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।’

প্রসঙ্গত, গত বছর মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি পরীক্ষায় ৪৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল।

/এমএএ/
সম্পর্কিত
চা দোকানিদের জিপিএ-৫ পাওয়া ১৩৫ সন্তানকে সংবর্ধনা
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষাসহ ৫ দাবি
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ভর্তির সুযোগের দাবি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম