মিটফোর্ডে সোহাগ হত্যা: নেত্রকোনা থেকে দুই আসামি গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি
১৩ জুলাই ২০২৫, ১৯:৪২আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৯:৪২

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৩ জুলাই) ভোরে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার চায়না মোড় এলাকা থেকে ঢাকা ডিবি পুলিশ নেত্রকোনা পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করে।

নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঢাকার গোয়েন্দা পুলিশ নেত্রকোনা পুলিশের সহায়তায় দুর্গাপুরের চায়নার মোড় এলাকায় শনিবার (১২ জুলাই) দিনগত রাত সাড়ে ৪টার দিকে অভিযান চালায়। পরে রবিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলো– সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী। তারা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টুনারচর এলাকার মৃত ইউনুস ব্যাপারী ছেলে। তাদের মধ্যে রাজীব ১০ নম্বর ও সজীব ৭ নম্বর এজাহারনামীয় আসামি।

বুধবার রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ) হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে সোহাগকে হত্যা করে একদল লোক। হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের ওপর উঠে নৃত্য করে কেউ কেউ।

সোহাগ হত্যার ঘটনায় রাজধানীর কোতয়ালি থানায় গত বৃহস্পতিবার একটি মামলা হয়েছে। নিহত সোহাগের বোন মঞ্জুয়ারা বেগম (৪২) মামলাটি করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫-২০ জনকে।

/এমএএ/
সম্পর্কিত
মিটফোর্ডের সামনে ব্যবসায়ীকে হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা
মিটফোর্ডে সোহাগ হত্যা: আরও ২ আসামি গ্রেফতার
মিটফোর্ডে সোহাগ হত্যা: মূল হোতা মহিনের দোষ স্বীকার
সর্বশেষ খবর
স্ত্রী হত্যা মামলায় ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রী হত্যা মামলায় ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
ভিডিও ভাইরালের পর জামায়াত এমপি বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, বিয়ে কবে হয়েছে?
ভিডিও ভাইরালের পর জামায়াত এমপি বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, বিয়ে কবে হয়েছে?
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আন্তঃশিক্ষা বোর্ডের 
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আন্তঃশিক্ষা বোর্ডের 
দীর্ঘ ৮ বছর পর ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর 
দীর্ঘ ৮ বছর পর ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর 
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না