জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় অনেক নির্দোষকেও আসামি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ জুলাই ২০২৫, ২০:০৭আপডেট : ২৭ জুলাই ২০২৫, ২১:৩০

‘জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলায় অনেক নির্দোষকেও আসামি করা হয়েছে। যেখানে একটি ঘটনায় বিশ জন আসামি হওয়ার কথা, সেখানে আসামি করা হয়েছে দুইশত জনকে। এ কারণে তদন্তকাজে দেরি হচ্ছে’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার বিকালে মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁও এলাকায় প্রধান সড়কের পাশে মুন্সীগঞ্জ জেলার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কিছু কিছু মামলায় ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। খুব দ্রুত যাতে সব মামলার তদন্ত প্রতিবেদন তৈরির কাজ শেষ হয় সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সম্প্রতি এক চাঁদাবাজির ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি ও পুলিশ সংস্কার কমিশনের সদস্য গ্রেফতার হয়েছে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সংস্কার কমিশনে ছাত্র প্রতিনিধি নেই।’

একই অনুষ্ঠানে যোগ দিয়ে শিল্প মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘জুলাইয়ে গণঅভ্যুত্থানে নিহতদের সবার কবর সংরক্ষণ ও বাঁধাই করে দেওয়ার কাজ অব্যাহত রয়েছে। এ ছাড়া গণভবনকে জাদুঘরে রূপান্তর করার কাজও এগিয়ে চলছে। সেখানে ফ্যাসিবাদের পতন ও সাড়ে পনেরো বছরের ঘটনাগুলোকে সামনে রেখে জাদুঘরের কাজ অব্যাহত রয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জুলাইযোদ্ধারা সংগ্রাম করেছিলেন। তাদের লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ চলছে।’

শহীদদের জন্য আবাসন প্রকল্প নির্মাণের প্রস্তাবনায় ব্যয় দেখানো হয়েছে কয়েক গুণ বেশি– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ‘সেখানে আমরা কিছু অসঙ্গতি পেয়েছি। এ কারণে প্রস্তাবনা পাস না করে ফেরত দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে রিভিউ এবং তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ সময় ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার উপস্থিত ছিলেন।

এর আগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবারের সদস্য ও উপদেষ্টাদ্বয়, ঢাকা রেঞ্জ ডিআইজি এবং স্থানীয় প্রশাসন। পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন দুই উপদেষ্টা।

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা  
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের