পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা পাইনি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ আগস্ট ২০২৫, ১৫:০৪ আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৬:১৫

সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) বিষয়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনও সুস্পষ্ট ঘোষণা পাইনি।’ শুক্রবার (১ আগস্ট) দুপুরে হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। 

জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শন করেন দলটির জাতীয় স্থায়ী কমিটির দুই সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।

হাটহাজারী মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফী ও মাওলানা মুহাম্মদ জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন দুই বিএনপি নেতা। এরপর তারা মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষক, স্থানীয় আলেম ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় জুলাই সনদের বিষয়ে সালাহউদ্দিন বলেন, ‘জুলাই সনদের খসড়া সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। সেখানে সুপারিশ সবাই গ্রহণ করেছে। সেই সুপারিশগুলো একত্র করে জুলাই সনদ প্রণীত হবে।

‘জুলাই সনদ এখনও স্বাক্ষরিত হয়নি। তবে এটা বাস্তবায়ন হবে সবার অভিমতের ভিত্তিতে। আমরা ৮২৬টি প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। আশা করি, সবাই ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রগঠন প্রক্রিয়ায় সবাই একমত হবেন।’

/এমএএ/
সম্পর্কিত
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সাক্ষাৎ
ওসমান হাদীকে বিতর্কিত করতে ব্যবসায় নেমেছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন
সর্বশেষ খবর
হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক এমপি নূর মোহাম্মদকে
হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক এমপি নূর মোহাম্মদকে
অবসরে ঝাড়ুদার, তার নামেই বিল করে ৩০ হাজার টাকা তুললেন স্বাস্থ্য কর্মকর্তা!
অবসরে ঝাড়ুদার, তার নামেই বিল করে ৩০ হাজার টাকা তুললেন স্বাস্থ্য কর্মকর্তা!
গ্রাহকের অর্থ আত্মসাৎ করে পাচার, সুভাস্তু ডেভেলপমেন্টের বিরুদ্ধে অ্যাকশনে দুদক
গ্রাহকের অর্থ আত্মসাৎ করে পাচার, সুভাস্তু ডেভেলপমেন্টের বিরুদ্ধে অ্যাকশনে দুদক
মুখের গড়ন বুঝে ব্লাশ লাগান, মেকআপে আনুন আকর্ষণীয় লুক
মুখের গড়ন বুঝে ব্লাশ লাগান, মেকআপে আনুন আকর্ষণীয় লুক
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?