সিলেট ছেড়ে আসা বিশেষ ট্রেনে যাত্রী ছিলেন অর্ধশতাধিক

সিলেট প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৫, ১৯:১৬আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৯:২২

সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিশেষ ট্রেনে যাত্রী ছিলেন ৫০ থেকে ৬০ জন। বিশেষ এই ট্রেনটি ছিল জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে। ৫৪৮ আসন সংখ্যার ওই ট্রেন মঙ্গলবার (৫  আগস্ট) সকাল পৌনে ৬টার দিকে সিলেট স্টেশন ছেড়ে যায়।

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতা আনতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। এর মধ্যে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে একটি বিশেষ ট্রেন।

সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক মো. নূরুল ইসলাম বলেন, ‘বিশেষ ট্রেনটি নির্দিষ্ট সময়ে স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ওই সময় ট্রেনে যাত্রী ছিলেন ৫০ থেকে ৬০ জন।’

জানা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর ট্রেনটির মৌলভীবাজারের শ্রীমঙ্গল, ব্রাহ্মণবাড়িয়াসহ তিনটি স্টেশনে যাত্রী ওঠানোর কথা। ওই ট্রেনটি যাত্রীদের নিয়ে বেলা ১টা ৫ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছেছে। পরে রাত ৯টার দিকে আবার বিশেষ ট্রেনটি কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে রাত সাড়ে ৪টার দিকে সিলেট স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী