১২০টি স্থাপনা ভেঙে দখলমুক্ত করা হলো বনের জমি

গাজীপুর প্রতিনিধি
১১ আগস্ট ২০২৫, ২১:৪৮আপডেট : ১১ আগস্ট ২০২৫, ২১:৪৮

গাজীপুর সদর উপজেলায় বন বিভাগের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও বসতবাড়ি উচ্ছেদে করেছে যৌথ বাহিনী। উচ্ছেদ অভিযানে বন বিভাগের প্রায় দুই একর বনভূমি দখলমুক্ত করা হয়। সোমবার (১১ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার ভবানীপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও বন বিভাগের কর্মীরা অংশ নেন।

ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা রাশিদ আরিফ জানান, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে গাজীপুরের ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিট এলাকায় বন বিভাগের জমি দখল করে অবৈধ স্থাপনা ও বসতবাড়ি গড়ে ওঠে। দখলকারীরা বনাঞ্চলের বড় অংশ দখল করে নেয়। পরে সেগুলো চিহ্নিত করে দখলকারীদের নির্দিষ্ট সময় দিয়ে অবৈধ স্থাপনা ও বসতবাড়ি সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয় এবং উচ্ছেদের তারিখ জানিয়ে দেওয়া হয়।

অভিযানে বহুতল ভবন, দোকানপাট, বসতঘর ও গুদামসহ মোট ১২০টি ছোট-বড় স্থাপনা ভেঙে বন বিভাগের জমি দখলমুক্ত করা হয়। এতে প্রায় ১.৯৫ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার সম্ভব হয়েছে।

উচ্ছেদ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের গাজীপুরের জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা শাকেরা আক্তার শিমু। ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, ভবানীপুর বিট কর্মকর্তা নাসির উদ্দিনসহ ভাওয়াল রেঞ্জের বিভিন্ন বিট কর্মকর্তা ও বন প্রহরীরা।

/এমএএ/
সম্পর্কিত
পল্লবীতে পুলিশের ওপর হামলা, জান বাঁচাতে দৌড়ের ভিডিও ভাইরাল
এনআইডি নিয়ে ‘অনিয়ম’ ঠেকাতে যে উদ্যোগ নিলো ইসি
পশ্চিমবঙ্গে বুলডোজার চলবে!
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি