সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

গাজীপুর প্রতিনিধি
১২ আগস্ট ২০২৫, ১২:৫৪আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১২:৫৪

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুরের আদালতে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়েছে।

তানভীর সিরাজ বলেন, ‘অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম প্রকৃত ঘটনা না জেনেই সাংবাদিক হত্যার ঘটনায় ফেসবুকে বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। ইতোমধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনসহ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ৮ জন আসামিকে গ্রেফতার করেছে। যেখানে রাজনৈতিক কোনও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করেছি। আশা করি, ন্যায়বিচার পাবো।’

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, ‘অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২- এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির আবেদন করা হয়। পরে শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।’

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
সর্বশেষ খবর
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
সরকারি হাসপাতালের সেবা কি টাকার কাছে জিম্মি?
সরকারি হাসপাতালের সেবা কি টাকার কাছে জিম্মি?
রাঙামাটিতে বাবাকে হত্যার পর রক্তপান করা ছেলের মৃত্যুদণ্ড
রাঙামাটিতে বাবাকে হত্যার পর রক্তপান করা ছেলের মৃত্যুদণ্ড
ভারতীয় হাইকমিশনারের অবস্থানকে ইতিবাচক বলছেন তথ্য উপদেষ্টা
ভারতীয় হাইকমিশনারের অবস্থানকে ইতিবাচক বলছেন তথ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান