বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ও কারখানা সিলগালা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ আগস্ট ২০২৫, ১৯:০৪আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১৯:০৪

চট্টগ্রাম নগরীর কোতয়ালি ও বাকলিয়া থানা এলাকায় র‌্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় চারটি কারখানাকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একটি কারখানাকে সিলগালা করে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে বাকলিয়া রাজাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান শুরু হয়। র‌্যাব-৭ ও পরিবেশ অধিদফতরের তথ্য অনুযায়ী, এসব কারখানা থেকে প্রায় এক হাজার কেজি অনুমোদনবিহীন পলিথিন জব্দ করা হয়েছে। প্রতিটি কারখানার মালিককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পলিথিনের উৎপাদন বন্ধে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অনুমোদনবিহীন কারখানায় উৎপাদিত পলিথিনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

জেলা প্রশাসনের পক্ষে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক শফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি দল এ অভিযান পরিচালনা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘প্রিন্টেড পলির উৎপাদনের অনুমতি থাকলেও কারখানাগুলোতে ক্লিয়ার পলিথিন উৎপাদন হচ্ছিল, যা আইনত নিষিদ্ধ। এজন্য জরিমানা ও পলিথিন জব্দ করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
দেশে শিক্ষিত মানুষের মধ্যে পলিথিন ব্যবহারের প্রবণতা বেশি: গবেষণা
নিষিদ্ধের দুই দশকেও থামেনি পলিথিনের দাপট
পুকুর ও জলাশয় রক্ষা করার দায়িত্ব সবার: পরিবেশ উপদেষ্টা
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক