চিংড়িতে জেলি মেশানোয় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৫, ১১:০৭আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১১:২৯

সাতক্ষীরার সদর উপজেলার সুলতানপুর মাছ বাজারে চিংড়িতে ক্ষতিকর জেলি মেশানোর অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান চালায়।

অভিযানে মেসার্স একরামুল ফিস নামে একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪২ ধারা অনুযায়ী ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায়ও করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সাতক্ষীরা জেলা শাখার নির্বাহী সদস্য ইজতিয়াক আহমেদ জামিল সহায়তা করেন।

অভিযানে সাতক্ষীরা পুলিশ লাইনসের একটি টিম অংশ নেয়। পাশাপাশি বাজারের ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তার স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান