কুশিয়ারা নদীতে নৌকাবাইচ, দুই পাড়ে হাজারো মানুষের ঢল

মৌলভীবাজার প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬

প্রতি বছরের মতো এবারও মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ছুটির দিনে বিকালে সদর উপজেলার শেরপুরের হামরকোনা গ্রামবাসীর আয়োজনে ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

শিশু থেকে শুরু করে নানা বয়সের মানুষের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে যায়। অপরদিকে প্রতি বছরের মতো এবারও নৌকাবাইচের আয়োজন করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা।

ভাদ্র মাসের পড়ন্ত বিকালে বিশাল নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষের পদচারণা। সবাই অপেক্ষায় কখন শুরু হবে নৌকাবাইচ। বছরের এই একটি দিনকে ঘিরে উৎসব আনন্দ আর টানটান উত্তেজনায় কাটে সন্ধ্যা অবধি। কার নৌকা জয় হলো আর কে পরাজিত হলো। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ।  ঢোল ও তবলার তাল, আর বৈঠার স্পন্দনের মুহুর্মুহু তরঙ্গ দর্শকের মনে আনন্দের ঢেউ তোলে, শুরু হয় নৌকা বাইচ।

নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষের সমাগম ঘটে কুশিয়ারা তীরের দুই পাড়ের মানুষের মেলবন্ধনে সাক্ষী হতে এসেছেন নানা বয়সের নারী-পুরুষ। কেউ সন্তানকে নিয়ে, কেউ পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবদের নিয়ে। জেলা শহর থেকে শুরু করে কেউ এসেছেন সিলেট, কেউ পার্শ্ববর্তী হবিগঞ্জের নবীগঞ্জ আজমীরি থেকে।

শেরপুরের হামরকোনা গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ নৌকাবাইচ প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে ১৩টি নৌকা অংশ নেয়। অংশগ্রহণকারী নৌকার মধ্যে চারটিকে বিজয়ী ঘোষণা করা হয়। নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শেষে সন্ধ্যা ৬টার দিকে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। কর্নেল আহমদের সভাপতিত্বে, মুদরত আহমদ ও সাজন আহমদের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, তারা চেষ্টা করে যাচ্ছেন প্রতি বছর এই ধারাবাহিকতা বজায় রাখতে। তবে পৃষ্টপোষকতা পেলে আরও বড় পরিসরে তারা এই নৌকাবাইচের আয়োজন করতে চান।

নৌকাবাইচে প্রথম পুরস্কার (মোটরসাইকেল) অর্জন করে নবীগঞ্জের বাগাউড়ার মহরমের তরি এবং নবীগঞ্জের গুতগাঁওয়ের তরি দ্বিতীয় পুরস্কার ফ্রিজ অর্জন করে। তৃতীয় হয়েছে কানাইশাহ’র তরি ও চতুর্থ ইব্রাহিম শাহ’র তরি।

/এমএএ/
সম্পর্কিত
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বর্ণার, নদীর পাড়ে বসে কাঁদছেন বাবা
সর্বশেষ খবর
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি