রেলওয়ের বৈধ লিজগ্রহীতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৩

মাদারীপুরের শিবচরে বাংলাদেশ রেলওয়ের বৈধ লিজগ্রহীতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাচ্চর বাজার এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পাঁচ্চর বাজার ইজারাদার কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে লিজগ্রহীতা মো. রাসেল মিয়া ও সেলিম রেজা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে রাসেল মিয়া বলেন, ‘বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বৈধভাবে লিজ গ্রহণ করে আমরা দীর্ঘদিন ধরে পাঁচ্চর বাজারের ইজারা পরিচালনা করে আসছি। অথচ আমাদের বিরুদ্ধে কিছু কুচক্রী মহল ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রচার করছে। এতে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং আমাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।’

তিনি অভিযোগ করে আরও বলেন, ‘আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে কিছু গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

রাসেল মিয়া এ সময় সরকারের সংশ্লিষ্ট দফতর, প্রশাসন ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা চাই সত্য প্রকাশিত হোক। বাজার পরিচালনায় যাতে কোনও প্রকার অপপ্রচার বা ষড়যন্ত্র প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে দৃষ্টি দেওয়া হোক।’

সংবাদ সম্মেলনে পাঁচ্চর বাজারের  ইজারাদার ওসমান বেপারী, স্থানীয় সামাজিক বাজারের সাধারণ সম্পাদক ফরহাদ মোল্লা, বাজারের ফল ব্যবসায়ী নাসির উদ্দিন, বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন, মোতালেব ব্যাপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা একযোগে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং সঠিক তথ্য জনসম্মুখে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

/এমএএ/
সম্পর্কিত
গোয়ালঘরে আগুনে পুড়ে দুটি গরুর মৃত্যু
ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো, কাকে বললেন এমপি হানজালা
ধর্ষণের অভিযোগে আটক যুবককে মারধর করে পুলিশে দিলো জনতা
সর্বশেষ খবর
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার