ঘরের চালে বজ্রপাত, বারান্দায় থাকা স্বামী-স্ত্রীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতি‌নি‌ধি
০১ অক্টোবর ২০২৫, ১৪:১২আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১৪:১৬

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ বে‌ষ্টিত সীমান্তবর্তী সাহেবের আলগা ইউনিয়নে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়ে‌ছে। মঙ্গলবার (৩০ সে‌প্টেম্বর) সন্ধ্যায় ইউ‌নিয়নের সাহেবের আলগা গ্রামে এ ঘটনা ঘটে। 
উ‌লিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান এ তথ্য নি‌শ্চিত করেছেন।
মৃত দুজন হলেন– কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) এবং তার স্ত্রী রুবি বেগম (৩৫)। 
ঘটনাস্থল ঘুরে প‌রিবারের বরাতে পু‌লিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়ো বাতাস ওঠে। এ সময় জাহাঙ্গীরের ঘরের টিনের চালে বজ্রপাত ঘটে। জাহাঙ্গীর ও তার স্ত্রী রুবি বেগম বারান্দায় ছিলেন। ঘরের ভেতর তাদের সন্তানরা অবস্থান করছিল। বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান। তবে ঘরের ভেতর থাকা তাদের সন্তানরা অক্ষত রয়েছেন।
ও‌সি জিল্লুর রহমান বলেন, বজ্রাঘাতে স্বামী স্ত্রী মৃত্যুর ঘটনায় এক‌টি অপমৃত্যু মামলা ন‌থিভুক্ত করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
নওগাঁয় বজ্রাঘাতে দুই কৃষকসহ তিন জনের মৃত্যু
চার মাসে বজ্রপাতে ৭২ মৃত্যু, বেশিরভাগই কৃষক
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের