নরসিংদীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নরসিংদী প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৫, ১৬:৪২আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১৬:৪৪

নরসিংদীতে আড়াইশো কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে নরসিংদী সরকারি কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

অনুষ্ঠানে  ২০২৪ সালে এইচএসসি পাস করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্তদের হাতে সম্মাননা সনদ এবং ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া। কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ফখরুদ্দিন আহমাদ এ আয়োজনে সভাপতিত্ব করেন।

এ সময় নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন এবং জেলার শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। নিজ প্রতিষ্ঠান থেকে সংবর্ধিত হতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। সবাই বলছেন, এরকম আয়োজন ভালো ফলাফল করতে উদ্যমী করে তুলবে।

বিশেষ অতিথি নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা সবখানে সুনামের সঙ্গে কাজ করবে, এমনটা প্রত্যাশা করছি। একজন শিক্ষার্থী যেই স্থানে যেই অবস্থাতেই আছে সেই অবস্থাতেই যদি সে পরিশ্রম করে। সে ভালো করবেই। চাকরির পাশাপাশি উদ্যোক্তা হলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া বলেন, ‘আজ ২৫০ জন কৃতী শিক্ষার্থী সংবর্ধনা পেয়েছে, এখানে চাঁদের হাট বসেছে। এই আয়োজন, বিদায়ী শিক্ষার্থীদের নতুন পথচলায় সাহস জোগাবে। এ ছাড়া, নতুন যারা শিক্ষার্থী রয়েছে ক্যাম্পাসের, তারা অনুপ্রাণিত হবে আজকের আয়োজন দেখে৷ তারাও ভালো করতে চেষ্টা করবে৷ এসব উদ্দেশ্যেই আজকের এই আয়োজন৷’

/এমএএ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম