শাহজালালে কার্গো ভিলেজে আগুন

১০ ঘণ্টা দেরিতে সিলেট পৌঁছালো বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট

সিলেট প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৫, ১৩:৩৭আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৩:৪০

ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার কারণে ঢাকা থেকে ১০ ঘণ্টা দেরিতে সিলেট পৌঁছলেন বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটের ৬৫ জন যাত্রী।

ওই বিমানের যাত্রী স্ট্যান্ডার্ড ব্যাংক সিলেট রিজিওনের প্রধান রাদ আহমদ চৌধুরী জানান, দীর্ঘক্ষণ অপেক্ষার পর ভোর ৪টা ৪৫ মিনিটে তারা ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন। তিনি জানান, সন্ধ্যা ৭টায় তাদের সিডিউল ফ্লাইট ছিল। কিন্তু, আগুন লাগার ফলে প্রথমে তাদের ফ্লাইটটি দুই ঘণ্টা বিলম্ব হবে বলে জানানো হয়। কিন্তু, ফ্লাইটের জন্য তাদের ভোর ৪টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। এ ফ্লাইটটি ভোর ৪টা ৪৫ মিনিটে ওসমানীতে অবতরণ করে।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, ‘পৌনে ৫টায় আসা ফ্লাইটটি সকাল ৫টা ৯ মিনিটে ফিরতি ফ্লাইট হিসেবে ঢাকায় যায়।’ বর্তমানে ওসমানীতে স্বাভাবিকভাবে ফ্লাইট অপারেট হচ্ছে বলে জানান তিনি।

শনিবারের ঘটনার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল ৩টার পর ছেড়ে যায়নি বিমানের কোনও ফ্লাইট। তবে, বাংলাদেশ বিমানের একটি এবং ইউএস বাংলার দুটি আন্তর্জাতিক ফ্লাইট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর রাত ৯টা ২২ মিনিটে এ বিমানবন্দর থেকে ফের বিমান চলাচল স্বাভাবিক হয়। অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয়। রাত প্রায় ২টার দিকে এয়ার এস্ট্রার একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

সিঙ্গাপুর থেকে জরুরি অবতরণ করা ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইটটি ১০.১ মিনিটে এবং ১০.১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় রিয়াদ থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। এ ছাড়া, মালদ্বীপ থেকে ইউএস বাংলার অপর ফ্লাইট রাত ১০টা ৪০ মিনিটে ওসমানী বিমানবন্দর ছাড়ে। একে একে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয় আভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলো।

সিলেট এয়ারলাইন্স ক্লাবের সভাপতি সৈয়দ বেলায়েত হোসেন লিমন জানান, রাত ১১টা ১৭ মিনিটে অভ্যন্তরীণ রুটে ইউএস বাংলার সর্বশেষ ফ্লাইট ওসমানী বিমানবন্দর ছেড়ে যায়। মালদ্বীপ ও সিঙ্গাপুর থেকে আসা ইউএস বাংলার যাত্রীদের তাদের পক্ষ থেকে খাবার পরিবেশন করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক
মাঝআকাশে বিমানের জানালা ভেঙে বাইরে চলে গেলেন যাত্রী, পা ধরে যেভাবে বাঁচালেন স্ত্রী
সর্বশেষ খবর
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি