ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়িকে হত্যার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৫, ১১:১৭ আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১১:১৭

পারিবারিক কলহের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শাশুড়িকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। সোমবার এ তথ্য নিশ্চিত করেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান।

রবিবার সন্ধ্যায় উপজেলা সদরের আসাদনগর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদের স্ত্রী।

ওসি জানান, পারুল আক্তার ও আব্দুল ওয়াহিদ দম্পতির একমাত্র ছেলে বিল্লাল প্রবাসে (সৌদি আরব) থাকেন। বাড়িতে তারা দুজন ছাড়াও বিল্লালের বউ লিলি আক্তার (৩০) বসবাস করেন। লিলি তিন সন্তানের মা। পারুলের সঙ্গে পুত্রবধূ লিলির পারিবারিক নানান বিষয় নিয়ে প্রায় সময় বাকবিতণ্ডা হতো। রবিবার সকালে আব্দুল ওয়াহিদ কুমিল্লায় চিকিৎসার জন্যে যান। সন্ধ্যায় বউ-শাশুড়ির মধ্যে কলহ হয়। সে সময় লিলি ঘরে থাকা হাতুড়ি দিয়ে শাশুড়ি পারুলের মাথা ও মুখে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, হত্যার পর বাড়ির উঠানে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে তৎক্ষণিক তদন্ত শুরু করে। এ সময় ঘরের পারিপার্শ্বিক অবস্থা দেখে পুত্রবধূ লিলিকে সন্দেহ হয়। পরে পুলিশি জেরায় সে শাশুড়িকে হত্যার বিষয়টি স্বীকার করে।

এই ঘটনায় পুত্রবধূ লিলি আক্তারকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
অন্যকে হেয় ও নিয়ন্ত্রণ করার ইচ্ছা, একধরনের মানসিক অসুস্থতা
নৈশভোজে জড়ো হওয়া স্বজনদের গুলি করে হত্যা, শিশুসহ নিহত ৮
হঠাৎ কেন এত খুনোখুনি, কী কারণে আইন হাতে তুলে নিচ্ছে মানুষ 
সর্বশেষ খবর
মেধার মূল্যায়ন না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে: রাকসু ভিপি 
মেধার মূল্যায়ন না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে: রাকসু ভিপি 
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
পদত্যাগ করেছেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
পদত্যাগ করেছেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন মা, ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর
গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন মা, ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?