কাতার প্রবাসী বাংলাদেশি যুবককে হত্যার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ অক্টোবর ২০২৫, ১৭:২০ আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১৭:২০

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আসিফ মুহাম্মদ সায়েম নামে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এক বাসিন্দাকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় দিবাগত রাতে কাতারের বাসায় এ হত্যার ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত আসিফ বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের দক্ষিণ গন্ডামারার মোহাম্মদ মোজাম্মেল হকের ছেলে। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বাবা মোহাম্মদ মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছেলেকে বিদেশে (ওমানে) হত্যা করা হয়েছে। অনেক টাকা দেনা করে চার বছর আগে ছেলেকে বিদেশে পাঠিয়েছি। সংসারে উপার্জনশীল ছিল সে-ই। আজ ভোরে ওমানে থাকা আমাদের এলাকার লোকজন ফোন করে জানিয়েছে, আমার ছেলেকে নাকি তার রুমমেট হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।’

এ বিষয় বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবহিত হয়েছি। সরকারি প্রক্রিয়ার মাধ্যমে নিহতের মরদেহ দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসকে জানানো হবে।’

/এমএএ/
সম্পর্কিত
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক