মাছঘাটে এক ইলিশ বিক্রি হলো ৯২০০ টাকায়

‎লক্ষ্মীপুর প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৫, ১৬:৪৩আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১৬:৪৩

লক্ষ্মীপুরের কমলনগরে এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি বড় ইলিশ। পরে মাছটি বিক্রি হয়েছে ৯ হাজার ২শ টাকায়।

‎রবিবার (২৬ অক্টোবর) সকালে কমলনগরের মতিরহাট মাছঘাটে নিলামে মাছটি সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী আমির ব্যাপারী।

‎‎জানা যায়, ভোলার জেলে সাদ্দাম ১৫ জন সঙ্গী নিয়ে তিন দিন আগে সাগরে মাছ শিকারে যান। (২৫ অক্টোবর) রাতে জাল ফেললে অন্যান্য ইলিশের সঙ্গে ওই বড় ইলিশটিও ধরা পড়ে। পরে মাছটি আড়তে আনা হলে ডাকে (নিলামে) সর্বোচ্চ দামে কিনে নেন ওই স্থানীয় মৎস্য ব্যবসায়ী। তবে নদীতে মাছ কম পাওয়াতে এমন চওড়া দাম পেয়েছেন তিনি।

‎‎আড়তদার বাবুল বলেন, ‘জেলে সাদ্দাম মাঝি আমার আড়তে অনেকগুলো মাছসহ এই বড় ইলিশটি নিয়ে আসেন। নিলামে মাছটির দাম ৯ হাজার ২শ টাকা ওঠে। এত বেশি দামে ইলিশ বিক্রি আমাদের ঘাটে আজকে প্রথম। এত বড় আকারের ইলিশ সচরাচর জালে ধরা পড়ে না।’

ব্যবসায়ী আমির ব্যাপারী বলেন, ‘২ কেজি ৫০০ গ্রাম ওজনের ইলিশটি ৯ হাজার ২শ টাকায় কিনেছি। ঢাকার মোকামে বড় ইলিশের প্রচুর চাহিদা রয়েছে। সেখানে পাঠানো হবে। আশা করছি, কমপক্ষে ১১ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করতে পারবো।’

/এমএএ/
সম্পর্কিত
ইলিশ গেছে বেড়াতে, ফিরবে কবে?
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
জেলেদের জালে কত প্রজাতির মাছ, কয়টি আপনি চেনেন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম