নাফ নদ থেকে নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৫, ০৮:৪১আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৪১

কক্সবাজারের টেকনাফে নাফ নদের মোহনায় মাছ শিকারে যাওয়া একটি নৌকাসহ চার জেলে অপহরণের শিকার হয়েছেন। স্থানীয় জেলেদের অভিযোগ, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) তাদের ধরে নিয়ে গেছে। সোমবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের নাফ নদের মোহনায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন– নুর কালাম, শফি আলম, আবুল কালাম ও নৌকার মালিক আব্দুর রহমান। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দা।

ঘটনাটি স্বীকার করে টেকনাফ শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাটের সভাপতি আবদুল গনি বলেন, ‘ আব্দুর রহমান তার নিজের নৌকায় চার মাঝিমাল্লাকে নিয়ে নাফ নদে মাছ শিকারে যায়। সে সময় আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে গেছে। দীর্ঘ ২২ দিন মাছ শিকার শুরু হওয়ার একদিনের মাথায় এ ঘটনায় স্থানীয় জেলেরা আতঙ্কের মধ্য রয়েছে।’

এ বিষয়ে টেকনাফের শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, 'আমার এলাকার একটি নৌকাসহ চার মাঝিমাল্লাকে মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে জেনেছি। বিষয় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।’

এদিকে, মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক সোমবার বিকালে অবৈধভাবে আরাকানের জলসীমায় প্রবেশ করার অভিযোগে বাংলাদেশি চার মাঝিমাল্লাকে আটক করার খবর প্রকাশ করেছে। সেখানে তারা চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রায় ১৮৮ জন বাংলাদেশি জেলে এবং ৩০টি নৌকা আটক করে পরে মুক্তি দেওয়ার দাবি করেছে।

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘একটি নৌকাসহ চার জনকে ধরে নিয়ে যাওয়ার খবর পাচ্ছি। এ বিষয়টি খতিয়ে দেখছি।’

বিজিবি বলছে, গত আট মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমারে নাফ নদসহ সংলগ্ন এলাকা থেকে কমপক্ষে ৩০০ জেলেকে অপহরণ করে আরাকান আর্মি। এর মধ্যে চলতি বছরের মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত অপহৃত হন ২০০ জন। বিজিবির সহায়তায় তাদের মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় ফেরত আনা হয়। এখনও ১০০ জেলে আরাকান আর্মির হাতে রয়েছে। যার ফলে অনেক জেলে সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
কবে খুলবে ইয়াঙ্গুন-টেকনাফ বাণিজ্যপথ?
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
সর্বশেষ খবর
ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প
ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প
এমবাপ্পে-ওলিসেদের ওপর জিদানের কঠোর নিষেধাজ্ঞা 
এমবাপ্পে-ওলিসেদের ওপর জিদানের কঠোর নিষেধাজ্ঞা 
পর্যটকদের চোখ এড়িয়ে মালয়েশিয়ার যে সৌন্দর্য এখনও অমলিন
পর্যটকদের চোখ এড়িয়ে মালয়েশিয়ার যে সৌন্দর্য এখনও অমলিন
ভবিষ্যৎ সংস্করণকে কারচুপি শেখাচ্ছিল ওপেনএআইয়ের এআই মডেল, মিললো গোপন নোট
ভবিষ্যৎ সংস্করণকে কারচুপি শেখাচ্ছিল ওপেনএআইয়ের এআই মডেল, মিললো গোপন নোট
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’