মনোনয়ন পরিবর্তনের দাবিতে জয়পুরহাটে মশাল মিছিল

জয়পুরহাট প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৫, ১২:১২আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১২:১২

জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় সাবেক সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কর্মী-সমর্থকরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন। বুধবার রাত ৮টার দিকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর এবং রায়কালী  বাজারে বিক্ষোভ করেন তারা। এ সময় দলের প্রার্থী আব্দুল বারীর মনোনয়ন বাতিল করার আহ্বান জানান তারা।

মশাল মিছিলে বিক্ষোভকারীরা সদ্য মনোনয়ন পাওয়া সাবেক সচিব ও ঢাকার সাবেক জেলা প্রশাসক আব্দুল বারীর মনোনয়ন বাতিল করে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান। তারা আব্দুল বারীকে ‘অতিথি পাখি’ আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকেন।

এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ‘দীর্ঘ ১৭ বছর মাঠে থেকে বিএনপির জন্য কাজ করা পরীক্ষিত নেতা গোলাম মোস্তফাকে বঞ্চিত করে বহিরাগত অরাজনৈতিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে রাজনৈতিক মাঠে কখনও দেখা যায়নি, এমনকি কোনও আন্দোলন-সংগ্রামেও অংশ নেননি। তিনি ‘অতিথি পাখির মতো’ হঠাৎ এলাকায় এসে মনোনয়ন পেয়ে গেছেন, এতে আমরা হতাশ হয়েছি।’

বিক্ষোভ ও মশাল মিছিলে অংশ নেন গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ বকুল, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, রায়কালী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মতিউর রহমান মতু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সাবেক সহসভাপতি আবুল খায়ের, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শরিফ মেম্বারসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী।

/এমএএ/
সম্পর্কিত
জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনও ত্রুটি নেই: নজরুল ইসলাম খান
সরকারের সবচেয়ে বড় সাফল্য ছয় মাসে প্রতিটি সেক্টরে জবাবদিহি প্রতিষ্ঠা: রিজভী 
সরকারের ১৮০ দিনে অর্থনীতির গতি কতটা ফিরলো
সর্বশেষ খবর
বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে ইউজিসি  
বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে ইউজিসি  
ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরানকে ‘সাদা পতাকা’ তোলার আহ্বান
ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরানকে ‘সাদা পতাকা’ তোলার আহ্বান
আসিয়ান কাপ নিয়ে ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ 
আসিয়ান কাপ নিয়ে ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ 
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’